২৬ সেপ্টেম্বর ২০২২


সিকৃবি অফিসার পরিষদের যুগ্ন সম্পাদক হলেন কামরুল

শেয়ার করুন

সিকৃবি প্রতিনিধি : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদ কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০২২ এ গণতান্ত্রিক অফিসার পরিষদ প্যানেল থেকে যুগ্ন সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন সিকৃবির সহকারী রেজিস্ট্রার কামরুল ইসলাম।

সোমবার অনুষ্ঠিত এ নির্বাচনে তিনি ১২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকপতম প্রদিদ্বন্ধি মো. তোফাজ্জল হোসেন পেয়েছেন ৩২ ভোট।

বিজয়ের পর তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় কামরুল ইসলাম বলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদের নতুন কমিটির নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে অফিসারদের ন্যায্য দাবী আদায়ে কাজ করব। আমাকে নির্বাচিত করার জন্য সিকৃবির সকল অফিসারদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

শেয়ার করুন