২০ সেপ্টেম্বর ২০২২
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরের মহিষখলা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ন মালামাল রাখা ও মূল্য তালিকা না থাকার দায়ে ৩ব্যাবসায়ী প্রতিষ্ঠানকে ২১হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিবসে মহিষখলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মধ্যনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট নাহিদ হাসান খান।
এ সময় ৩টি মনোহারী দোকানে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়। এবং ঐ দোকানীদের মূল্য তালিকা টানানোর জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। মেয়াদ উত্তীর্ণ মালামাল উন্মুক্ত স্থানে আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে প্রাকাশ্যে খোলা স্থানে।