৯ জানুয়ারি ২০১৮


মৌলভীবাজারে শাবাব হত্যাকারীদের গ্রেপ্তার দাবি

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ আলী শাবাবের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২ টা দিকে মৌলভীবাজার সরকারি কলেজেরর ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের আয়োজনে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে শাবাবের মা অভিযো করে বলেন, ১ মাস পার হয়ে গেলেও পুলিশ শাবারের হত্যাকারী সকল খুনীকে ধরতে পারেনি। প্রশাসনের নিরব ভূমিকা বড়ই হতাশাজনক বলে কান্নায় ভেঙে পড়েন শাবাবের মা।

শাবাবের বাবা বাবা আবু বকর সিদ্দিক বলেন- নির্দোষ শাবাবকে যারা হত্যা করেছে তাদের সকলকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তাদের সর্বোচ্চ শাস্তির জোরালো দাবি জানান তিনি।

মানববন্ধনে বক্তব্য মৌলভীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ মুহিবুল ইসলাম, উপাধাক্ষ্য, ড.ফজলুল আলী, মৌলভীবাজার সরকারী শিক্ষক পরিষদের সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের প্রধান, ঋষি কেশ ধর, শাহবাবের মামা রবিন, দুর্জয় ক্লাবের সভাপতি মো. মেরাজ চৌধুরী প্রমুখ।

মানববন্ধনে মৌলভীবাজার সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

(আজকের সিলেট/৯ জানুয়ারি/ডি/প্রেবি/এসটি/ঘ.)

শেয়ার করুন