৯ জানুয়ারি ২০১৮
ডেস্ক রিপোর্ট : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এর সাবেক অধ্যক্ষ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সভাপতি, সিলেটের সর্বজন শ্রদ্ধেয় চিকিৎসক প্রফেসর ডা. এম এ রকিব আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
মঙ্গলবার দুপুর ১২ টা ৫৫ মিনিটের সময় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন এ বরেণ্য চিকিৎসক (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের পাবলিসিটি সেক্রেটারি সাংবাদিক আবু তালেব মুরাদ মুত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত্যুকালে তার ছেলে তানভীর তার সাথে ছিলেন। খবর পেয়ে তার স্ত্রী ঢাকায় গেছেন।
ডা. এম এ রকিব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সভাপতি এবং সিলেট ডায়াবেটিস হাসপাতালের সভাপতি ছিলেন।
(আজকের সিলেট/৯ জানুয়ারি/ডি/এসটি/ঘ.)