১৭ সেপ্টেম্বর ২০২২


সিলেটে চোখ রাঙাচ্ছে করোনা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটে আবারো চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। প্রতিনিয়িত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্তের হার ১.১৪% থেকে বেড়ে দাঁড়িয়েছে ১২% এ। এর আগে ২৪ ঘণ্টায় ছিল মাত্র ১.১৪%।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রতিদিনের প্রতিবেদনে জানা যায়, শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৫০ জনের শরীরের নমুনা পরীক্ষায় ৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এই ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি।

সূত্র জানায়, গত ১৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ২০৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ জন। সিলেট বিভাগে করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৮১৭ জন। সুস্থ হয়েছেন মোট ৬৬ হাজার ২৮৫ জন। আর মৃত্যুবরণ করেছেন ১ হাজার ২৫৩ জন।

শেয়ার করুন