১১ সেপ্টেম্বর ২০২২


বানিয়াচংয়ে সালিশে সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

শেয়ার করুন

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সালিশ বৈঠক চলাকালীন দুই পক্ষের লোকজনের ধাক্কাধাক্কি ও মারামারিতে নোয়াজ আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত নোয়াজ আলী (৫৫) উপজেলার মক্রমপুর ইউনিয়নের বড়কান্দি গ্রামের বাসিন্দা।

শনিবার রাতে বানিয়াচং উপজেলার বড়কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, হাওরে ধানক্ষেতে সেচের পাওনা টাকা নিয়ে বেশ কিছুদিন ধরে নোয়াজ আলীর সঙ্গে ওই গ্রামের ইউসুফ আলীর বিরোধ চলছিল। এ নিয়ে বেশ কয়েকবার তাদের বাগবিতণ্ডা হয়েছে। বিরোধ মেটাতে শনিবার রাতে সালিশ বৈঠক ডাকা হয়। বৈঠকের একপর্যায়ে উভয় পক্ষের লোকজনের বাগবিতণ্ডা হয়। এ সময় দুই পক্ষের লোকজন ধাক্কাধাক্কি ও মারামারিতে জড়িয়ে পড়েন। এতে আহত হন নোয়াজ। তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব বলেন, সালিশ বৈঠকে দুই পক্ষের লোকজনের ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে আহত হন নোয়াজ আলী। পরে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর নোয়াজ আলীর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শেয়ার করুন