১৬ সেপ্টেম্বর ২০২২


চকচকে-ধপধপে সাদা নখ, ঘরে বসেই কীভাবে?

শেয়ার করুন

লাইফস্টাইল ডেস্ক : কাজের চাপে নখের যত্ন নেওয়ার সময় পাচ্ছেন না। পার্লারেওপা ফেলার জো নেই। এদিকে সময় চলে যাচ্ছে। নখের যত্ন নিতে কি একমাত্র ভরাস পার্লার? তা নয়। ঘরোয়া উপায়েও কিন্তু নখের পরিচর্যা করতে পারেন। সাধারণকয়েকটি উপকরণ দিয়েই তা সেরে ফেলতে পারেন। ঝক্কিও নেই। খরচও নামমাত্র।

নারকেল তেল
ত্বক, চুলের পাশাপাশি নখের যত্নেও নারকেল তেল বেশ উপকারী। রাতে ঘুমাতে যাওয়ার আগে নখের উপরে এবং চারপাশে ভাল করে তেল লাগিয়ে নিন। কিছু ক্ষণ রেখে হালকা মালিশ করতে থাকুন। নারকেল তেল যেন নখের চারপাশের চামড়ায় মিশে যায়। এতে নখ দ্রুত বড় হবে। নখের বিবর্ণ ভাবও কেটে যাবে।

রসুন
নখ কিংবা ত্বক— সংক্রমণ দূর করতে রসুনের জুড়ি মেলা ভার। নখের পুষ্টি জোগাতেও সহায়ক রসুন। দু’কোয়া রসুন মিহি করে বেঁটে নিন। সেই রসুন বাটা কিছু ক্ষণ লাগিয়ে রাখুন নখের উপর। ১০ মিনিট রেখে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন। বার বার নখ ভেঙে যাওয়ার প্রবণতা অনেকটা কমবে এই টোটকায়।

লেবুর রস
নখের কোণ হলুদ হয়ে গিয়েছে? নেলপালিশ দিয়ে নখের দাগছোপ ঢেকে না রেখে, দূর করুন এক নিমেষে। নখের হলুদ অংশে তুলোয় করে লেবুর রস লাগিয়ে রেখে দিন। ১০ মিনিট পর স্ক্রাবার দিয়ে ভাল করে নখের কোণগুলি ঘষে নিন। টানা এক সপ্তাহ নখের যত্নে মেনে চলুন এই ঘরোয়া ফিকির। সুফল পাবেন।

টুথপেস্ট
দাঁত ব্রাশ করার মতোই ব্রাশ করুন নখ। টুথ ব্রাশে টুথপেস্ট তা দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে নখ। বেশকিছু দিন এই পদ্ধতি চালিয়ে গেলেই পাওয়া যাবে ঝকঝকে নখ।

লেবুর-বেসনের পেস্ট
একটা কাচের পাত্রে বেশ কিছুটা লেবুর রস করে তার সঙ্গে বেসন মেশাতে হবে। লেবুর রস আর বেসনের পেস্ট তৈরি হয়ে গেলে ওই পেস্ট নখের ওপর লাগিয়ে রাখতে হবে।

বেস কোট
নখের সাদা ভাব ধরে রাখতে সবসমইয় নেল পলিশ লাগানোর আগে লাগানো দরকার বেস কোট। এতে নখ ভালো থাকে।

মইশ্চারাইজার
শীত হোক বা গ্রীষ্ম। হাত সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ধপধপে সাদা নখ পেতে রোজ নিয়ম করে লাগাতে হবে মইশ্চারাইজার।

নেল হোয়াইটনিং পেনসিল
নখ সাদা রাখার জন্য দোকানে কিনতে পাওয়া যায় নেল হোয়াইটনিং পেনসিল। সেটি ব্যবহার করতে পারেন।

শেয়ার করুন