৬ সেপ্টেম্বর ২০২২
লাইফস্টাইল ডেস্ক : শরীরের জন্য দৌঁড়ানো খুবই গুরুত্বপূর্ণ। তবে প্রায়’শ না জেনে আমরা দৌড়ানোর পর কিছু ভুল করে থাকি। যেগুলো দৌড়ানোর উপকারের চেয়ে ক্ষতি বেশি। তাই কি করবেন জেনে শুনে করুন। তাতে কষ্ট করে ভালো ফলে পেতে গিয়ে বিপরীত কিছু পেতে না হয়।
দৌড়ের পর শরীর ঠাণ্ডা হওয়ার সুযোগ দেওয়া উচিৎ: ব্যস্ত জীবনে আমরা অনেকেই দৌড়ানোর জন্য সময় করে উঠলেও দৌড়ানোর পর শরীর ঠাণ্ডা হওয়ার সুযোগ দেইনা যা একদমই ঠিক না। ঠাণ্ডা হওয়া মানে কিন্তু দৌড় শেষেই জুতো খুলে সোফায় গা এলিয়ে দেওয়া না। মনে রাখবেন একটা যানবাহনেরও ব্রেক কষার আগে গতি কমাতে হয়। তেমনি আমাদেরও উচিৎ না দৌড়ানোর পরপরই হুট করে ব্যায়াম থামিয়ে দেওয়া। প্রতিবার দৌড়ানোর পর শরীরকে আস্তেধীরে ঠাণ্ডা হতে দিতে হবে।
আস্তেধীরে গতি কমানো উচিৎ
দৌড়ানোর শেষদিকে আস্তেধীরে গতি কমানো উচিৎ আর দৌড় শেষ করে কিছু বেসিক স্ট্রেচিং করে তারপর ব্যায়াম শেষ করা উচিৎ। এতে শরীরের পেশী নমনীয় থাকে ও মাসল সোরনেস বা পেশিব্যাথা হওয়ার হাত থেকে রক্ষা করে। তাছাড়া এভাবে দৌড় শেষ করার পর দিনের কাজ শুরু করার নতুন উদ্যম পাওয়া যায়।
পর্যাপ্ত পানি না খাওয়া
দৌড়োনোর ফলে শরীর থেকে অতিরিক্ত ঘাম বেরিয়ে যাওয়ার ফলে ক্লান্তি বোধ হয়। তাই অধিকাংশ মানুষের মধ্যে দৌড়ে এসেইপানি বা খাবার খাওয়ার প্রবণতা বেশি থাকে, যা একেবারেই ভুল। শরীরচর্চা শুরু করার অন্তত পক্ষে আধঘণ্টা আগে এবং পরে পানিবা যে কোনও হালকা খাবার খাওয়া উচিত। না হলে দিনের শুরুতেই মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রম পুরোটাই জলে।
বসে বা শুয়ে থাকা নয়
দৌড়োনো যথেষ্ট পরিশ্রমের কাজ। জোরে দৌড়োলেই বাড়তে থাকে হার্ট রেট। বাড়ে অক্সিজেনের চাহিদাও। তাই বাড়ি ফিরে বিশ্রাম নেওয়া জরুরি। তারও কিন্তু নিয়ম আছে। দৌড়ে এসেই চুপচা়প বসে বা শুয়ে বিশ্রাম নেওয়ার চেয়ে হালকা কাজ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
পোশাক বদলে নেওয়া উচিত
দৌড়ে এসে ক্লান্ত হয়ে ওই পোশাকে দীর্ঘ ক্ষণ বিশ্রাম নেওয়া মোটেই স্বাস্থ্যকর নয়। অতিরিক্ত ঘাম হোক বা না হোক, শরীরচর্চার পরই বাড়ি ফিরে পোশাক বদলে ফেলা জরুরি। ঘামে ভেজা জামা ব্যাক্টেরিয়ার আঁতুড়ঘর। দীর্ঘক্ষণ ভেজা জামা পরে থাকলে ত্বকে নানা রকম সংক্রমণ হতে পারে। বাড়ি এসে স্নান করার সময় না থাকলেও পোশাক বদলে নেওয়া উচিত।
ভারী কাজ নয়
দৌড়ে এসেই ভারী কাজ একদম নয়। ক্লান্ত শরীরে যথাযথ বিশ্রাম না নিয়ে তার উপর আবার কায়িক পরিশ্রম করলে পেশির উপর চাপ পড়ে।
গরম জলে গোসল
দৌড়োনোর পর বাড়ি ফিরেই গরম জলে গোসলনা করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। শরীরচর্চার পর গরম জলে গোসলসাময়িক আরাম দিলেও তা পেশির ব্যথা পুরোপুরি নির্মূল করতে পারে না। পরিবর্তে ব্যথা স্থানে প্রথমে বরফের ঠান্ডা সেঁক দিয়ে, তার পর ইষদোষ্ণ জলে গোসল করা যেতে পারে।
দৌড়ের মাঝে বিরতি না দেওয়া
ব্যায়াম বা দৌড়ের সময় আমাদের শরীর অসম্ভব চাপের মধ্যে থাকে। তাই ব্যায়ামের মাঝে কিছুটা বিরতি দেওয়া ভালো। এতে আমাদের আমাদের শরীরের পেশিগুলো ক্ষতিগ্রস্ত হয়না। একটানা ব্যায়াম করলে বা দৌড়ালে পেশিতে টান লাগতে পারে বা অন্যান্য ইনজুরিও দেখা দিতে পারে।
পর্যাপ্ত ঘুম
আমাদের পেশি, হাড় ও টেন্ডন যাতে আরোগ্য লাভের সুযোগ পায় তাই দিনে পর্যাপ্ত ঘুম হওয়াটাও জরুরি।