১ সেপ্টেম্বর ২০২২
নিজস্ব প্রতিবেদক : সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক সরকারী সফরে সিলেটে শুক্রবার। সকাল ৯টার দিকে তিনি বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। দিনের কর্মসূচি শেষ করে রাত ৯টায় বিমানযোগেই তিনি সিলেট ত্যাগ করবেন।
পররাষ্ট্রমন্ত্রীর সরকারি সফরসূচির মম্যে রয়েছে- শুক্রবার সকাল সাড়ে ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের বর্ধিতাংশের উদ্বোধন করবেন তিনি। বিকাল ৪টায় সিলেট সিটি করপোরেশন আয়োজিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সংগ্রামীর গল্প’ শীর্ষক বইয়ের কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন ড. মোমেন। জেলা পরষদ হলরুমে হবে এই অনুষ্ঠান। বিকাল সাড়ে ৫টায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউ ও এইচডিইউ ইউনিটের উদ্বোধন করবেন মন্ত্রী।