৩০ আগস্ট ২০২২
লাইফস্টাইল ডেস্ক : স্মার্টফোন প্রায় সব সময়ই আমাদের হাতে থাকে। জানেন কি, এ ফোন কীভাবে ধরছেন, কোন আঙুলে লিখছেন তা দেখেই বোঝা যায় কে কেমন ব্যক্তিত্বের লোক?
জেনে নিন সে বিষয়ে
যারা বুড়ো আঙুলে স্মার্টফোন ব্যবহার করেন, তারা সাধারণত আত্মবিশ্বাসী হন। কিছুটা বেপরোয়া স্বভাবের জন্য খুব সহজে সম্পর্কে জড়াতে চান না এরা। অনেকে আবার দু’হাতের দুটি বুড়ো আঙুল ব্যবহার করে টাইপিং করেন। এ ধরনের মানুষ খুব দ্রুত কাজ শেষ করতে পারেন। তারা কাজ এবং সম্পর্কের প্রতি সৎ থাকেন। তর্জনীর ব্যবহার করে যারা টাইপিং করেন তারা কিন্তু খুব সৃজনশীল হন।