২ সেপ্টেম্বর ২০২২


রোমান্টিক অবতরে নজর কাড়ছে ইমন-সালওয়া

শেয়ার করুন

বিনোদন ডেস্ক : ১৬ সেপ্টেম্বর দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ইমন-সালওয়া জুটির প্রথম সিনেমা ‘বীরত্ব’। এর আগে প্রকাশ পেয়েছে সিনেমাতে থাকা রোমান্টিক গান ‘ভালবাসি বলা হয়ে যায়’। ইউটিউবে প্রকাশ পাওয়ার পর থেকেই সিনেমাপ্রেমীদের নজরে এসে গানটি।

ভালোবাসি বলা হয়ে যায়/ মুগ্ধ হওয়া গল্প রয়ে যায়। সিনেমার পরিচালক সাইদুল ইসলাম রানার এমন কথায় গানটিতে কন্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও পূজা। গত ২৫ আগস্ট সন্ধ্যায় টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এটি।গানটিতে পুরোপুরি রোমান্টিক অবতরে হাজির হয়েছে ইমন-সালওয়া। গানে তাদের রোমান্টিক প্রেমের দৃশ্যের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যও দারুণভাবে ফুটে উঠেছে। যার ফলে দর্শকেরা লুফে নিয়েছে।

দর্শক বলছে, ‘একটি সিনেমা মুক্তির আগে গানকেই সফলতার অন্যতম মাপকাঠি হিসেবে ধরা হয়। সেদিক থেকে চমৎকার গান বলতে হবে। সুন্দর লিরিক্স, সাথে দারুণ মিউজিকে গানটা বেশ শ্রুতিমধুর লেগেছে। সুন্দর লোকেশন ও হৃদয় ছোঁয়া গান খুব সহজেই আপনাকে মুগ্ধ করবে। এক কথায় সব মিলিয়ে গানটি ভালো লেগেছে।’

নারী পাচার, মানব সম্পর্ক ও লম্বা জার্নির গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘বীরত্ব’ সিনেমাটি। এটি পরিচালক সাইদুর ইসলাম রানার প্রথম ছবি। এতে মামনুন হাসান ইমন এবং নিশাত নাওয়ার সালওয়া ছাড়াও আরো অভিনয় করেছেন নিপুণ আক্তার, ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, রওনক হাসান, জয়ন্ত চট্টোপাধ্যায়, বড়দা মিঠু, কচি খন্দকার, মনিরা আক্তার মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পী সরকার অপু, সাবিহা জামান, মুনতাহা এমিলিয়া সহ প্রমুখ। পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সাইদুল ইসলাম রানা নিজেই।

শেয়ার করুন