২৭ আগস্ট ২০২২
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়।
মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরেফিন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ২ সেপ্টেম্বর সৈয়দ মুজতবা আলী হল উদ্বোধন করা হবে। এ উদ্বোধনকে কেন্দ্র করে হলের যাবতীয় কাজ সম্পন্ন করা হচ্ছে। শনিবার থেকে হলের নতুন রুমগুলোতে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীরা থাকতে পারবেন। তাই আজ সকাল থেকে হলে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
তিনি বলেন, হলে শিক্ষার্থীদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। হলের খাবারের মান, পড়াশোনার পরিবেশ, ইন্টারনেট, নিরাপদ পানিসহ বিভিন্ন সুয়োগ-সুবিধা রয়েছে। সৌন্দর্য বর্ধনে হলের চারপাশে ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগানো হয়েছে। আমরা চাই শিক্ষার্থীরা সুন্দর একটি পরিবেশে থেকে পড়াশোনা করুক।