৬ জানুয়ারি ২০১৮


ওসমানীনগরে চার জুয়াড়ি যুবক আটক

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : ওসমানীনগরে জুয়ার আসরে অভিযান চালিয়ে চার যুবককে আটক করেছে পুলিশ। উপজেলার খন্দকারবাজারের একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- ওসমানীনগর উপজেলার খাগদিওর গ্রামের সুরুজ আলীর ছেলে জাকির হোসেন (৩০), একই গ্রামের দুলু মিয়ার ছেলে হারুন আহমেদ (২২), মৃত সুরুজ উল্লাহের ছেলে সেবুল মিয়া (২৬) ও মৃত সুরুজ আলীর ছেলে সাজু আহমেদ (১৮)।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া জানান, আটককৃতদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া বিরোধী আইনে ওসমানীনগর থানায় মামলা দায়ের হয়েছে।

(আজকের সিলেট/৬ জানুয়ারি/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন