৮ আগস্ট ২০২২


ওসমানীতে হামলার ঘটনায় আ.লীগ নেতার ভাতিজার আত্মসমর্পণ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের ছাত্রদের ওপর হামলার ঘটনার মামলায় সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা আব্দুল খালিকের ভাতিজা আব্দুল্লাহ আত্মসমর্পণ করেছেন। তিনি নগরীর কাজলশাহ এলাকার বাসিন্দা এবং সিলেট সিটি করপোরেশনের তিন নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালিকের ভাতিজা। আব্দুল্লাহ সিওমেক হাসপাতাল প্রশাসনের দায়ের করা মামলার প্রধান আসামি।

সোমবার সকালে আসামি মো. আব্দুল্লাহ আদালতে আত্মসমর্পণ করেছেন।

এসএমপির মুখপাত্র ও এডিসি (পদোন্নতিপ্রাপ্ত এসপি) বিএম আশরাফ উল্লাহ তাহের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আব্দুল্লাহ আজ সকালে আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে তাকে কারাগারে পাঠান বিচারক। এ ঘটনায় আরও তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে চারজন গ্রেফতার হলো।

উল্লেখ্য, ২৫ জুলাই রাতে বহিরাগতদের হামলায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের দুই ছাত্র ও এক ইন্টার্ন চিকিৎসক আহত হওয়ার ঘটনায় কর্মবিতরতি দিয়ে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থী ইন্টার্ন চিকিৎসকরা। এ নিয়ে প্রশাসনের সঙ্গে দুই দফা বৈঠকের পর ইন্টার্ন চিকিৎসকরা ৪ আগস্ট আন্দোলন প্রত্যাহার ঘোষণা দিয়ে কাজে ফিরেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে এ যাবত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ এবং ঘটনার অন্যতম হোতা আওয়ামী লীগ নেতার ভাতিজা আদালতে আত্মসমর্পণ করলেন।

শেয়ার করুন