৬ আগস্ট ২০২২


সিলেট-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে কোন প্রকার ঘোষণা ছাড়াই ময়মনসিংহ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করা হয়েছে। এতে করে বিপাকে পড়েছেন এই রুটের যাত্রীরা। নতুন বাস নামানোকে কেন্দ্র করেই এই অনাকাংঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত ২ আগস্ট থেকে সিলেট বাস মালিক সমিতি এই রুটে বাস চলাচল বন্ধ করে দেয়।

নাম প্রকাশ না করে ময়মনসিংহের একটি পরিবহনের ম্যানেজার জানান, বর্তমানে কোনো গাড়ি সিলেটে প্রবেশ করতে না দেওয়ায় ময়মনসিংহ থেকে সিলেটগামী সব গাড়ি বন্ধ রাখা হয়েছে। তবে এ বাস চলাচল বন্ধ সম্পর্কে মালিক সমিতি ছাড়া অন্য কেউ এখনো জানে না। এ কারণে অনেকে না জেনে টিকিট নিতে এসে ফেরত যাচ্ছেন।

এ বিষয়ে ময়মনসিংহ মোটর মালিক সমিতির মহাসচিব মো. মাহবুবুর রহমান বলেন, গত ২ আগস্ট সিলেট মালিক সমিতির দুটি বাস নামিয়েছে নেত্রকোণায় চলাচলের জন্য। তবে নেত্রকোণা মালিক সমিতি এ বাস দুটি চলাচল করতে দিবে না বলে জানিয়েছে। কিশোরগঞ্জ মালিক সমিতিও নেত্রকোণা মালিক সমিতির সঙ্গে ঐক্যবদ্ধ হয়। এ কারণে ক্ষিপ্ত হয়ে সিলেট মালিক সমিতি ময়মনসিংহ-সিলেট সড়কে তাদের সব বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়।

শেয়ার করুন