৪ জানুয়ারি ২০১৮
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় প্রতিপক্ষের লাঠির আঘাতে খোকন তাঁতি (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। খোকন তাঁতি উপজেলার সাতছড়ি বাজার টিলা এলাকার দয়া তাঁতির ছেলে।
বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় চুনারুঘাট হাসপাতালে মারা যান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসার জের ধরে সাতছড়ি এলাকায় বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় কাজল তাঁতির সাথে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কাজল তাঁতি লাঠি (বেও) দিয়ে খোকন তাঁতিকে বুকে আঘাত করলে তিনি আহত হন।
পরে স্থানীয়রা খোকন তাঁতিকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
চুনারুঘাট থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
(আজকের সিলেট/৪ জানুয়ারি/ডি/কেআর/ঘ.)