৪ জানুয়ারি ২০১৮
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নগরীতে রুম্মান-তুষারের নেতৃত্বে বর্ণ্যাঢ্য শোভাযাত্রা করেছে সিলেট মহানগর ছাত্রলীগ।
বৃহস্পতিবার দুপুর ১টায় শোভাযাত্রাটি রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রার শুরুতেই ছিল বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং প্রধনমন্ত্রীর উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের ছবি। এরপরই ছিল বাংলাদেশের জাতীয় পতাকা এবং বাংলাদেশ ছাত্রলীগের দলীয় পতাকা।
শোভাযাত্রার মুল ব্যানারের সামনের সারিতে ছিলেন সিলেট আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।
শোভাযাত্রাকে সুশৃঙ্খল করতে মুল ব্যানারের বাইরে থেকে নেতৃত্ব দেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান এবং সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার। শোভাযাত্রার সামনে থাকা রুম্মান হতে নেন বাংলাদেশের জাতীয় পতাকা এবং তুষার হাতে নেন ছাত্রলীগের দলীয় পতাকা।
রুম্মান-তুষারের নেতৃত্বে রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি সফলভাবে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান, সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার ও সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক।
(আজকের সিলেট/৪ জানুয়ারি/ডি/কেআর/ঘ.)