৩০ জুলাই ২০২২


কুলাউড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

শেয়ার করুন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : কুলাউড়ায় পুকুরে ডুবে মাহমুদুর রহমান হাসান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত হাসান ওই এলাকার মো. রব মিয়ার ছেলে।

শনিবার বিকেলে উপজেলার উছলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্র জানায়, দুপুরে বাড়ির পিছনে খেলাধুলা করছিল হাসান। এ সময় পরিবারের অজান্তে সে পুকুরে পড়ে যায়। স্বজনরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে পুকুরে মরদেহ ভাসতে দেখে তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

শেয়ার করুন