২৯ জুলাই ২০২২


বুলবুল হত্যা : শাবিতে শোক পালনে ক্লাস-পরীক্ষা স্থগিত

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমেদ। তার শোক পালনে ১০ দিনের ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে লোকপ্রশাসন বিভাগ।

শুক্রবার লোকপ্রশাসন বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শামীম তাসনীম বিষয়টি নিশ্চিত করে জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাদের বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমেদ নিহত হয়। এতে বিভাগের শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়েছে। তাই শিক্ষার্থীদের অনুরোধে ২৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ক্লাস- পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা মানসিকভাবে সুস্থ হয়ে উঠলে পুনরায় ক্লাস-পরীক্ষা শুরু হবে।

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় এক বান্ধবীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অবস্থিত গাজী কালুর টিলায় ঘুরতে যান বুলবুল। পরে সেখানে অবস্থানকালীন সময়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন তিনি। এতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে বুলবুল মাটিতে লুটিয়ে পড়েন। পরে শিক্ষার্থীরা জানতে পেরে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন