২২ জুলাই ২০২২


আজকের সিলেট’র ফেঞ্চুগঞ্জ প্রতিনিধির পিতৃবিয়োগ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের প্রথম নিবন্ধিত ও শীর্ষ অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকম এর ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিনিধি ও ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রাজা সায়মনের পিতা হাজী আব্দুল্লাহ মিয়া ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি দীর্ঘদিন থেকে লিভার ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগে ভোগছিলেন।

শুক্রবার সকাল ১১টার দিকে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিকেলে সাড়ে ৫টায় মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ছিলেন অত্যন্ত সদালাপী ও পরিচ্ছন্ন ব্যাক্তি।

এদিকে, প্রবীন মুরুবী আব্দুল্লাহ মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর খবর পেয়ে স্থানীয় রাজনীতিবিদ, সাংবাদিক, সমাজসেবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।

আজকের সিলেট এর শোক প্রকাশ
সিলেটের প্রথম নিবন্ধিত ও শীর্ষ অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকম এর ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিনিধি ও ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রাজা সায়মনের পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আজকের সিলেট ডটকম এর প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, সম্পাদক রজত কান্তি চক্রবর্তী, যুগ্ন সম্পাদক সাদিকুর রহমান চৌধুরী ও নির্বাহী সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী জিয়া।

তারা এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জাতীয় অনলাইন প্রেসক্লাবের শোক
ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রাজা সায়মনের পিতা হাজী আব্দুল্লাহ মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় অনলাইন প্রেসক্লাবের আহবায়ক অধ্যাপক আকতার চৌধুরী ও সদস্য সচিব রোকমুনুর জামান রনি।

তারা এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন