১৯ নভেম্বর ২০২৩


আজ ও কাল সিলেটসহ দেশজুড়ে বিএনপির হরতাল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সিলেটসহ দেশজুড়ে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো। আজ (রোববার) ভোর ৬টায় শুরু হয়েছে এ হরতাল। চলবে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত।

আরও পড়ুন : কৈলাশটিলা-২ থেকে প্রতিদিন ৭০ লাখ ঘনফুট গ্যাস মিলবে

জনগণ ও নেতাকর্মীদের প্রতি শান্তিপূর্ণভাবে দেশব্যাপী এ হরতাল কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে রিজভী এ আহ্বান জানান। পাশাপাশি নির্বাচন কমিশনকে নির্বাচনের তফসিল স্থগিতের আহ্বানও জানিয়েছেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘জনগণের হারানো সব অধিকার পুনরুদ্ধার এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যে এ হরতাল। সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যও এ হরতাল আহ্বান করা হয়েছে।’

আরও পড়ুন : মধ্যনগরে প্রাচীন কৃষিউপকরণ ‘মইয়ের’ জমজমাট হাট

তিনি বলেন, ‘দেশের কারাগারগুলোয় ধারণক্ষমতার কয়েক গুণ বিরোধী দলের নেতাকর্মীদের দিয়ে উপচে পড়েছে। অনেককে আটকে রেখে মুক্তিপণ নিচ্ছে পুলিশ, নেতাকর্মীদের না পেয়ে তার আত্মীয়-স্বজনদের আটক করে মারধর করছে। কার্যত দেশে আইনের শাসনের মূলোৎপাটন করা হয়েছে। গায়েবি মামলা ও গ্রেফতার আতঙ্কে বিএনপির নেতাকর্মীরা দুঃসহ জীবন অতিবাহিত করছে। তবে এতসব করেও এবার আর পার পাওয়া যাবে না। জনগণ রাজপথে নেমেছে।

আরও পড়ুন : নির্বাচন করতে চান না সিলেট-৫ আসনের বর্তমান এমপি হাফিজ মজুমদার

এদিকে হরতাল কর্মসূচির আগের রাতে রাজধানীতে চার বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগারগাঁও তালতলা, গুলিস্তান, ধানমন্ডি ও কালশীতে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম জানান, গতকাল রাত ১১টা ৫৮ মিনিটে মিরপুরের কালশী সড়কে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। রাত পৌনে ১২টায় ধানমন্ডি এলাকায় মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে আগারগাঁও তালতলায় বিহঙ্গ পরিবহনের বাসে আগুন দেয়া হয়। এর ১ ঘণ্টা পর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে গুলিস্তান টোল প্লাজার সামনে কমল পরিবহনের আরেকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। অন্যদিকে কুমিল্লা মহানগরে রাস্তায় দাঁড়িয়ে থাকা তিশা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত সাড়ে ৯টার দিকে শহরের ঢুলিপাড়া মোড়ে ভাঙা বিল্ডিং এলাকায় টমছম ব্রিজ থেকে মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার সড়কে এ ঘটনা ঘটে।

এএস // আতারা

শেয়ার করুন