১৩ মে ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও কাদিরীয়া হান্নান ফেরুজা হাফিজিয়া কওমি মাদ্রাসার নূরানী তৃতীয় বর্ষে A+ সহ শতভাগ সফলতা অর্জন করায় তাদেরকে লেখাপড়ায় আরো মনোযোগি ও উৎসাহ প্রদানে ক্রেস্ট প্রদান করা হয়েছে।
শনিবার ১৩ মে বেলা ২ টায় মাদ্রাসা কক্ষে আযাদ দ্বীনি এদারায়ে তা’লীম বাংলাদেশ বোর্ডের আওতাভুক্ত নওয়াগাঁও কাদিরীয়া হান্নান ফেরুজা হাফিজিয়া কওমি মাদ্রাসার নূরানী তৃতীয় বর্ষে A+ সহ শতভাগ সফলতা অর্জনকারীদের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীর জামাতা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলামের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের হাতে ক্রেস্ট তুলে দেন আব্দুল হাকিম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার সভাপতি মুরুব্বী মজর আলী,মাদ্রাসার মুহতামিম মাওলানা নেছার আহমদ সহ অন্যান্য শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ।